উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের পশ্চিম বোগ্রামে বিজেপি প্রার্থী চুনিলাল রায়কে অপহরন করতে এসে রুখে দাড়াল এলাকাবাসী। ঘটনায় উত্তপ্ত হলো গোটা এলাকা। অভিযোগের তীর তৃনমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে। তবে শুধু বিজেপি প্রার্থী নয় তৃনমূল আশ্রিত দুস্কৃতিদের হাতে আক্রান্ত হল সিপিএমের জোট প্রার্থী পরিতোষ মন্ডলও। তাদের অভিযোগ, তৃনমুলের দুস্কৃতিরা বেশ কয়েকটি বাইক নিয়ে হামলা চালায় বিজেপি ও জোট প্রার্থীর বাড়িতে। তাদের নমিনেশন প্রত্যাহার করার জন্য আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানোর পাশাপাশি অপহরনের চেষ্টা করে। এলাকায় ব্যাপক গুলি চালানো হয় বলে অভিযোগ। এলাকাবাসীদের জানাজানি হতেই তৃনমুল দুস্কৃতিদের চারিদিকে ঘিরে রুখে দাড়ালে দুটি বাইক ফেলে পালিয়ে যায় দুস্কৃতিরা। গ্রামবাসিরা বাইকদুটিকে যথেষ্ট ভাঙচুড় চালায়। তাদের আরো অভিযোগ, পুলিশকে বারে বারে জানানো সত্বেও পুলিশ কোন উদ্যোগ নেয়নি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
উত্তরদিনাজপুর